1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৮৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শনিবার ভোরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ হাজার ৪০০ টাকা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরিফুল শেখ (৪৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রাথমিকভাবে তাকে একটি মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে থানায় হস্তান্তর করা হচ্ছে।

র‍্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT