1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

আব্দুল্লাহর ডাবল সেঞ্চুরির পর সালমানের শতক

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

ওপেনার আব্দুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরির পর মিডলঅর্ডার ব্যাটসম্যান আগা সালমানের সেঞ্চুরি। এই দু্ই তারকার ব্যাটে ভর করে রানের পাহাড়ে পাকিস্তান ক্রিকেট দল।

শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় চলমান টেস্টে বিশাল স্কোর গড়ার পথে পাকিস্তান। ইতোমধ্যে ৫ উইকেটে ৫৩৩ রান তুলেছে পাকিস্তান। ১২৩ ও ২৩ রানে ব্যাট করছেন আগা সালমান ও মোহাম্মদ রিজওয়ান।

শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজে পরপর দুই ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যান। গল টেস্টে সৌদ শাকিলের (২০৮*) ব্যাটিংশৈলীতে ব্যাটিং বিপর্যয় এড়িয়ে ৪ উইকেটের জয় পায় পাকিস্তান।

কলম্বোয় চলতি টেস্টেও সুবিধাজনক পজিশনে রয়েছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। স্বাগতিক শ্রীলংকাকে প্রথম ইনিংসে ১৬৬ রানে গুঁড়িয়ে দিয়ে রানের পাহাড় গড়ার পথে পাকিস্তান।

তৃতীয় দিনের শেষ বিকালে পানিপান বিরতিতে যাওয়ার আগেই উইকেট হারান ওপেনার আব্দুল্লাহ শফিক। তার আগে টেস্ট ক্যারিয়ারের ২৬তম ইনিংসে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান। সাজঘরে ফেরার আগে ৩২৬ বল মোকাবেলা করে ১৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ২০১ রানের ঝলমলে ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে আব্দুল্লাহ শফিক দ্বিতীয় উইকেটে শান মাসুদের সঙ্গে গড়েন ১১৭ বলে ১০৮ রানের জুটি। তৃতীয় উইকেটে অধিনায়ক বাবর আজমের সঙ্গে গড়েন ১৫৭ বলে ৮৯ রানের জুটি। চতুর্থ উইকেটে সৌদ শাকিলের সঙ্গে গড়েন ১৯৬ বলে ১০৯ রানের জুটি। এরপর আগা সালমানের সঙ্গে গড়েন ১৬৪ বলে ১২৪ রানের জুটি।

আব্দুল্লাহ শফিকের (২০১) ডাবল, আগা সালমানের (১২৩*) সেঞ্চুরি এবং সৌদ শাকিল (৫৭) ও শান মাসুদের (৫১) ফিফটিতে ইতোমধ্যে পাঁচ উইকেটে ৫৩৫ রান করেছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT