1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৫৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দেওয়ার জন্য অতিরিক্ত দুই দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের ব্যাখ্যা পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা দেওয়ার পর তদন্তে পাওয়া তথ্য ও ব্যাখ্যার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি, অবহেলা বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে নবজাতক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT