1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

আগের চার বিশ্বকাপের চেয়ে ভালো খেলায় আশাবাদী মুশফিক

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১০ Time View

৫ অক্টোবর ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। ক্রিকেট ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার মিরপুরে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, কাগজে কলমে আমরা যতই ভালো দল হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো করবে তারা জিতবে। আর অভিজ্ঞতার ব্যাপার যেটা, তা হলো আমি অনেক ভাগ্যবান- গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর বিশ্বকাপ খেলার সুযোগ পাই তাহলে অবশ্যই চাইব গত চার বিশ্বকাপের চেয়েও ভালো ফল করতে।

জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, সেই বিশ্বাস আছে কিন্তু সব নির্ভর করবে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ আমরা যেন ভালো শুরু করতে পারি। যেহেতু একটা অভিজ্ঞ দল এবং ধারাবাহিক ভালো ক্রিকেট গত চার-পাঁচ বছর খেলছি, আশা করাই যায় অনেক স্পেশাল কিছু বা একটা ফল যেন করতে পারি।

বাংলাদেশ দলের বোলিং আক্রমণ নিয়ে মুশফিক বলেন, আসলে এটা শুনতে খুব আনন্দের, আমাদের ফাস্ট বোলাররা ভালো করছেন। এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করেছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT