1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

আগামী বছর হজ ব্যবস্থাপনা আরও সাশ্রয়ী ও নিরাপদ হবে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী বছর হজযাত্রা আরও কম খরচে এবং নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জানান, হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খাবারের মান নিয়ে কিছু অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

চলতি হজ মৌসুমের তৃতীয় দিনে ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৪৫ জন যাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চারটি ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে।

হজ ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের মধ্যে সন্তোষ প্রকাশের কথাও জানা গেছে। সরকার আগামী বছর হজ ব্যবস্থাপনায় আরও উন্নতি, সাশ্রয়ী খরচ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার বিষয়ে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT