1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

আখাউড়ায়য ধর্ষক গ্রেফতার

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৮০ Time View

বাংলার আকাশ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে রায়হান ভূঁইয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা ইয়ার হোসেন ভূঁইয়ার ছেলে। ভুক্তভোগী ওই নারী জানান, স্বামী মাদকাসক্ত হওয়ায় দুই সন্তান নিয়ে প্রায় চার বছর ধরে তিনি আজমপুর পিত্রালয়ে বসবাস করে আসছেন। তার বাবা অসচ্ছল হওয়ায় পাশের বাড়িতে বুয়ার কাজ করতেন। একপর্যায়ে রায়হানের কু-নজরে পড়েন ওই নারী। ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন রায়হান। তাতে ওই নারী রাজি না হলে রায়হান ক্ষিপ্ত হয়ে তার শিশুসন্তান হত্যা করে লাশ গুম করবে বলে ভয় দেখান।

ওই নারী বলেন, পরে কৌশলে আত্মীয় ও বন্ধু-বান্ধবের বাড়িসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে রায়হান। পরে রোববার দুপুরে আজমপুর গ্রামের লোকমান মিয়ার বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও মোবাইলে গোপনে ধারণ করেন রায়হান।

ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তিনি। এ সময় তাদের দুজনের মধ্যে ভিডিও মুছে ফেলা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এলে ধর্ষক রায়হান দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় বিকালে তিনি বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা করেন। আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম যুগান্তরকে জানান, অভিযুক্ত বখাটে রায়হানকে রোববার রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT