1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

আকস্মিক বন্যার কবলে পাকিস্তান, নিহত ১১ জন।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫৮৯ Time View

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় (পিডিএমএ) শুক্রবার (২৭ জুন) এই ঘটনা

পিডিএমএর জারি করা একটি প্রাথমিক প্রতিবেদন অনুসারে, খোয়াজাখেলার কাছে সোয়াত নদীতে বন্যার ফলে বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সোয়াত, যেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।

পিডিএমএ জানিয়েছে, তারা জরুরি অপারেশন সেন্টার চালু করেছে। চলমান জরুরি অবস্থা পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন, উদ্ধার পরিষেবা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিভাগের সাথে তারা সমন্বয় করে কাজ করছে।

এদিকে প্রদেশের নওশেরা এবং চরসাদ্দায় জেলাতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT