1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

আইপিএলে সেরা বোলিং মোস্তাফিজের, মুগ্ধ ক্রিকেট দুনিয়া

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৫৭ Time View

আইপিএলের প্রথম দিনেই চেন্নাইকে জেতালেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। বেশ এ যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসা। আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মনোমুগ্ধকর এক শুরু হলো বাংলাদেশি এ পেসারের। তার খেলায় মুগ্ধ ক্রিকেট দুনিয়া।

৪ ওভারে ২৯ রান। সঙ্গে ৪ উইকেট। সেই ৪ উইকেটের মাঝে আছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মতো তারকার নাম। আছে রজত পতিদারের মতো উদীয়মান তারকাও। ম্যাচশেষে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।

সেই সঙ্গে মোস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। ম্যাচশেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় সরাসরিই উল্লেখ করেছেন মোস্তাফিজের কথা, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মোস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’

নিজেদের বোলিং বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসি আউট হওয়াতে আমরা স্বস্তি পাই। সেটিতে পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে পেয়েছি।’

মোস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন— ‘চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য বেশ লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল।’

এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও উঠে এসেছে মোস্তাফিজের নাম। তার এমন পারফরম্যান্স অন্যসব বাংলাদেশির মতো স্পর্শ করেছে দেশের তারকা ক্রিকেটারদের মধ্যেও।

তামিম ইকবাল সামাজিকমাধ্যমে মোস্তাফিজের সঙ্গে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মোস্তাফিজের!’ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই…অভিনন্দন…টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শুভকামনা রইল ‘। তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্লেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হোক। অভিনন্দন ফিজ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT