1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

আইপিএলে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ Time View

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিতে রেকর্ড ভাঙল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বলিউড সুপারস্টার শাহরুখ খানের দলটি অস্ট্রেলিয়ান তারকাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয়। মিচেল স্টার্ককে কিনতে লড়াই করে গুজরাটও।

আইপিএলে এতদিনে বেশি দামি ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের তারকা স্যাম কারেন। গত আসরে তাকে ১৮.৫ কোটি রেকর্ড দামে দলে নেয় পাঞ্জাব। তার সেই রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখে দলে নেয় হায়দরাবাদ। অস্ট্রেলিয়ান এই তারকা পেসারকে নিয়েও ব্যাপক লড়াই হয়  রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। বেঙ্গালুরু হাল ছেড়ে দিলে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ।

আইপিএলের আসন্ন ১৭তম আসরের নিলাম হচ্ছে দুবাইয়ে। নিলামে ৩৩৩ জন ক্রিকেটারের নাম উঠছে।

৪ কোটি রুপিতে দিল্লি কিনেছে হ্যারি ব্রুককে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেডকে নিয়ে রীতিমতো লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ রুপিতে তার ঠিকানা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদে।

দল পাননি লুকি ফার্গুনসন, ফিল স্লট, রিলি রুশো, করুন নায়ার, স্টিভেন স্মিথ, মানিশ পান্ডে, জশ ইংলিশ ও কুশল মেন্ডিস।

সাড়ে সাত সাত কোটি রুপিতে রাজস্থান কিনেছে রোভম্যান পাওয়েলকে। ওয়ানেন্দু হাসারাঙ্গাকে দেড় কোটিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। রাচিন রবীন্দ্রকে ১ কোটি ৮০ লাখ রুপিতে নেয় চেন্নাই। ৪ কোটিতে শার্দুল ঠাকুরকে কিনেছে চেন্নাই। ৫০ লাখ রুপিতে গুজরাটে গেছেন আজমতউল্লাহ ওমরজাই। ৫০ লাখে ক্রিস্টিয়ান স্টাবসকে কিনেছে দিল্লি। একই দামে কেএস ভারতকে কিনেছে কলকাতা।

চেতন সাকারিয়াকে ৫০ লাখে কিনেছে কলকাতা। ১ কোটি ভিত্তি মূল্যে থাকা আলজারি জোসেফকে ১১ কোটি ৫০ লাখে নেয় বেঙ্গালুরু। ৫ কোটি ৮০ লাখে গুজরাটে উমেশ যাদব। শিবম মাভিকে ৬ কোটি ৪০ লাখ রুপিতে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT