1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

আইপিএলে আজ দুটি ম্যাচ, প্রথম জয়ে চোখ রেখে মাঠে নামছে মুম্বাই

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৪৫ Time View

মুম্বাই ইন্ডিয়ান্সের এমন বাজে যাত্রা এর আগেও হয়েছিল। প্রথম ৫ ম্যাচ টানা হারের পর ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেই কাণ্ড কী এবারও ঘটাবেন তারা? নাকি এবার অন্ধকার গর্ত থেকে উঠে আসাই কষ্টকর হয়ে যাবে রোহিত শর্মার দলের জন্য?

আইপিএলে আজ অনুষ্ঠিত হবে মোট দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্ট ম্যাচ। রাত ৮টায় শুরু হবে দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ।

এবারও টানা ৫ ম্যাচ হেরেছে মুম্বাই। ৬ষ্ঠ ম্যাচে এসে রোহিত শর্মারা মুখোমুখি হচ্ছে এবারের আইপিএলে নতুন আসা লখনৌ সুপার জায়ান্টসের। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি ৫ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। যদিও তারা পয়েন্ট টেবিলে রয়েছে ৫ নম্বরে। আজ মুম্বাইকে হারাতে পারলে অন্তত দ্বিতীয় স্থানে।

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচের আগে দেখে নেওয়া যাক দু‘দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ
ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সুর্যকুমার যাদব, তিলক বার্মা, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, মুরুগান অশ্বিন/মায়াঙ্ক মার্কান্ডে, জসপ্রিত বুমরাহ, টাইমাল মিলস/টিম ডেভিড, জয়দেব উনাদকাট, বাসিল থাম্পি/ফ্যাবিয়ান অ্যালেন।

লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্রথম একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি‘কক (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, দিপক হুদা, আয়ুস বাদোনি, জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, দুষ্মন্তে চামিরা, আবেশ খান, রবি বিষ্ণোই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT