1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

অস্ট্রেলিয়ান এই কোচের ১ দিনের বেতন ১৫ লাখ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৬৯ Time View

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কোচের দায়িত্বে ছিলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের জাতীয় দলের জন্য শেন ওয়াটসনকে কোচের প্রস্তাব দিয়েছিল। রেকর্ড বেতনে পিসিবির কোচের প্রস্তাব পেয়েও রাজি হননি শেন ওয়াটসন।

পিএসএলে তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কোচিং করিয়ে প্রতিদিন ১৫ লাখ রুপি করে নেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা।

পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কোয়েটার কোচ হিসেবে মোট ১ লাখ ৫০ হাজার ডলার পেয়েছেন ওয়াটসন। পাকিস্তানি মুদ্রায় ৪ কোটি ২০ লাখ রুপি। ছয় দলের পিএসএলে কোয়েটা চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠেছিল। তবে এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে দলটি আর সামনে এগোতে পারেনি।

কোয়েটার কাজে ওয়াটসন পাকিস্তানে অবস্থান করেছেন মোট ২৮ দিন। মোট পারিশ্রমিক ও পাকিস্তানের অবস্থানের সময় অনুসারে প্রতিদিনের জন্য ১৫ লাখ রুপি বেতন নিয়েছেন ওয়াটসন।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিএসএলে আর কোনো কোচ কখনই এত বেশি পারিশ্রমিক পাননি। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস কোয়েটার ‘মেন্টর’ হিসেবে এর আগে পেয়েছেন এক লাখ মার্কিন ডলার। তবে করোনা মহামারি শুরুর পর সেটি ৭৫ হাজার মার্কিন ডলারে নেমে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT