1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে দুই ওপেনিং ব্যাটসম্যানের দাপটে ফাইনালে ফরিদপুর

banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ Time View

 ফরিদপুর জেলা প্রতিনিধি

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে ফরিদপুর। আজ মঙ্গলবার গোপালগঞ্জে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় তারা প্রতিপক্ষ নারায়ণগঞ্জ জেলা দলকে ৯ উইকেটের ব্যবধানে পরাজিত করে ফাইনাল খেলার ছাড়পত্র লাভ করে। দলের পক্ষে দুই ওপেনিং ব্যাটসম্যান তামিম মিয়া ৭৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া অপর ব্যাটসম্যান ইশফাক সালেহীন ৬৯ রানে আউট হন। দলের প্রথম উইকেটের পতন হয় ১৬৪ রানের মাথায় । মূলত এই ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের উপর ভিত্তি করে বড় জয় পায় ফরিদপুর জেলা দল। নারায়ণগঞ্জ জেলা দলের পক্ষে একমাত্র উইকেটটি পান ইবনে জিহাদ। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নারায়ণগঞ্জ দল ‌১৭৪ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৪৭ থেকে। ব্যাটসম্যানদের মধ্যে রাশেদুল আলম ৩২, মোঃ শাকিল ৩৪ রান করেন। ফরিদপুরের পক্ষে স্বপ্ন দাশ ৪ এবং আনাস হোসেন ২ উইকেট লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT