1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

অক্সিজেন ফিরে পেল আর্জেনটিনা

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২১৭ Time View

বাংলার আকাশ ডেস্ক:

লিওনেল মেসি নৈপুণ্যে কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানের অসাধারণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। মেসি একটি গোল করার পাশাপাশি আরও একটি গোলে সহায়তা করেন। এ জয়ে বিশ্বকাপে টিকে থাকল আলবিসেলেস্তারা।

যদিও প্রথমার্ধ অনেকটা এলোমেলো ফুটবল খেলে আর্জেন্টিনা। তবে বিরতির পর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে। পুরো ম্যাচে যদিও ৫৯ শতাংশ বল নিজেদের পজিশনে ধরে রাখতে পারে তারা। আর ৫টি শট করে লক্ষ্যে রাখতে পারে ২টি। যার দুটিই গোলে পরিণত করে।

শনিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচের প্রথমার্ধ যাচ্ছে তাই খেলে আর্জেন্টিনা। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেক্সিকোও।

এদিন ম্যাচের ৪০তম মিনিটে উল্লেখযোগ্য প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। তবে আনহেল দি মারিয়ার ক্রস থেকে পাওয়া বল লাউতারো মার্তিনেসের হেড করলেও তা পোস্টের ওপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধের শেষ মিনিটে উল্টো গোল হজম করতে বসেছিল আর্জেন্টিনা। তবে এ যাত্রায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস কল্যাণে বেঁচে যায়। আলেক্সিস ভেগার ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলতে শুরু করে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় আক্রমণও বাড়া দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশেষে ম্যাচের ৬৪তম মিনিটে ডেডলক ভাঙে দলটি।

দলের সেরা তারকা ও অধিনায়ক মেসির পায়ের জাদুকরী ছোয়ায় আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ৭বারের ব্যালন ডি অর জয়ী। এরই সঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাও ২১ ম্যাচে করেছেন ৮ গোল। সর্বোচ্চ ১০ গোল করেছেন গাব্রিয়েল বাতিস্তুতা।

নির্ধারিত সময়ের শেষ দিকে ব্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। এবারও গোলে পরোক্ষ ভূমিকা রাখেন সেই মেসি। পিএসজি তারকার বাড়ানো বলে কোনাকুনি শটে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT