1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা ফরিদপুরে ট্রিপল হত্যাকাণ্ডে প্রধান আসামি ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার, হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার

রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে রজব আলী শেখের বাড়িতে হামলা চালায়। হামলায় আতর শেখসহ কয়েকজন আহত হন এবং বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

আহত আতর শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার আসামিদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা চাওয়া হলে র‌্যাব-১০ এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিদ্দিককে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া সিদ্দিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT