1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ Time View

ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

বাংলার আাকাশ ডেস্ক

এস ইসলাম

ফরিদপুরের কোতোয়ালী থানাধীন এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোতোয়ালী থানার ধুপাইল ইউনিয়নের চাপড়া সার্কাস ব্রিজ সংলগ্ন একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পরবর্তীতে নিহতের পরিচয় শনাক্ত হলে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালী থানার একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
১) রাজিব খান (৪১)
২) মোঃ মামুন হাওলাদার (৩২)

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।

আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, লোহার পাত, রশি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামিদের দেখানো মতে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও আলামত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT