1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

বিপদ এড়াতে: প্লে স্টোরের ক্ষতিকর অ্যাপ চেনার সহজ উপায়

banglarakashদ
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৪২ Time View

মাঝে মাঝেই শোনা যায় প্লে স্টোর ক্ষতিকর অ্যাপ সরিয়ে নিয়েছে। এই সংখ্যা কিন্তু নেহাত কম নয়। হাজার হাজার এমন অ্যাপ সরিয়ে নিচ্ছে প্রতিনিয়ত গুগল। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এই কাজ করে গুগল।

গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে।

কিন্তু প্রশ্ন হচ্ছে লাখ লাখ অ্যাপের মধ্যে ক্ষতিকর বা ভুয়া অ্যাপ আপনি চিনবেন কীভাবে? এর কয়েকটি উপায় আছে। যেগুলো খেয়াল রাখলে আপনি এসব অ্যাপ সহজেই চিনতে পারবেন-

  •  নতুন অ্যাপ ডাউনলোড করার আগে দেখতে হবে, অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময়, কী কী ফিচার রয়েছে। অ্যাপের বিবরণ, বিশেষ করে ভাষা এবং বানানে যদি কোনো অসঙ্গতি বা ভুল থাকে, তাহলে সেটি একটি সতর্ক সঙ্কেত হতে পারে।
  •  ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন। অ্যাপের রিভিউ এবং রেটিংগুলো মনোযোগ দিয়ে পড়ুন। যদি অধিকাংশ রিভিউ নেতিবাচক হয় বা একই ধরনের ভাষা ব্যবহার করে লেখা হয়, তাহলে সেটি নকল বা ক্ষতিকারক অ্যাপ হতে পারে।
  •  অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি আপনার ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন, ব্যক্তিগত তথ্যের অনুমতি চায়, ইনস্টল করবেন না। যদি কোনো অ্যাপ ফ্রি বা আনলিমিটেড ইত্যাদি অতিরিক্ত বৈশিষ্ট্যর প্রতিশ্রুতি দেয়, তাহলে সতর্ক থাকুন। এই ধরনের প্রতিশ্রুতি প্রায়শই প্রতারণার অংশ হয়।
  •  গুগল প্লে প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। এটি একটি বিল্টইন সুরক্ষা ব্যবস্থা, যা ক্ষতিকারক অ্যাপ শনাক্ত করতে সাহায্য করে। অ্যাপ ডাউনলোড করার আগেই অ্যাপগুলো স্ক্যান করে আপনাকে সতর্ক করতে পারবে এটি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT