1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, মার্চের পর সর্বনিম্নে ব্রেন্ট ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প সিদ্ধেশ্বরীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক ফরিদপুরে আরও ২৫ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭ ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত অটোভ্যান চালক ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ভিনিসিউসের গোলে মরক্কোর বিপক্ষে সমতায় ব্রাজিল, প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই ফরিদপুরে শিশুশ্রম বন্ধে সচেতনতা কর্মসূচি, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুদের ঝুঁকি নিয়ে উদ্বেগ শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া, কাতারের নাটকীয় ড্র

পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে আসিফের কঠোর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনো “দুঃসাহসিক পদক্ষেপ” নিলে ভারত “ইতিহাসে বিলীন” হয়ে যাবে এবং দেশটির ভূগোলও পরিবর্তিত হয়ে যেতে পারে।

সোমবার (১৮ মে) জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের পরিস্থিতি আবার তৈরি হলে তা গুরুতর পরিণতি ডেকে আনবে।

আসিফ গত বছরের সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, সে সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে “বিধ্বংসী জবাব” দিয়েছিল।

তিনি আরও বলেন, ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে উত্তেজনা বাড়াচ্ছে। তাঁর মতে, এ ধরনের বক্তব্য ভারতের অভ্যন্তরীণ অবস্থান ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

পাকিস্তান-ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা থাকা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান তুলনামূলকভাবে “সম্মানজনক অবস্থানে” রয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন শক্তির অবস্থান যুদ্ধের পরিবর্তে স্থিতিশীলতার পক্ষে যাচ্ছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা কম।

ভারত ও ইসরায়েলের সম্ভাব্য সহযোগিতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, তাদের কৌশলগত স্বার্থে মিল থাকতে পারে, তবে এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলেও সতর্ক করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT