1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

পর্ষদ পুনর্গঠনের দুই বছর পরও কাটেনি আইএফআইসি ব্যাংকের সংকট, খেলাপি ঋণ ৬৩ শতাংশ ছাড়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭০ Time View
আইএফআইসি ব্যাংকের একটি করপোরেট শাখা এবং ব্যাংকিং কার্যক্রমের বাণিজ্যিক লোগো।
পর্ষদ পুনর্গঠনের দুই বছর পরও আইএফআইসি ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি কাটেনি; চলতি বছরে ব্যাংকটির খেলাপি ঋণ পৌঁছেছে মোট ঋণের ৬৩ দশমিক ৩৮ শতাংশে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও বেনামি ঋণের কবলে পড়ে চরম ঝুঁকিতে পড়া আইএফআইসি ব্যাংক পর্ষদ পুনর্গঠনের দুই বছর পর আজও সংকট কাটিয়ে উঠতে পারেনি। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেনকে চেয়ারম্যান করে নতুন পর্ষদ গঠন করলেও ব্যাংকের সার্বিক আর্থিক সূচকের দৃশ্যমান কোনো উন্নতি হয়নি; বরং খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও লোকসানের পরিমাণ দিন দিন আরও বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৩,৭৫৬ কোটি টাকা (৮.৭২%)। তবে লুকানো তথ্য ও ভুয়া ঋণ বের হয়ে আসার পর চলতি ২০২৬ সালের জুন শেষে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৮,২৭৭ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৬৩.৩৮ শতাংশ। মূলত সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তাঁর সহযোগীদের বেনামি কোম্পানির নামে তুলে নেওয়া সাড়ে ১৪ হাজার কোটি টাকার বড় একটি অংশ এবং সংশ্লিষ্ট ঋণগ্রহীতারা পলাতক থাকায় এ অর্থ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

খেলাপির এই রেকর্ড বৃদ্ধিতে ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২১,৮৯৩ কোটি টাকায় এবং মূলধন ঘাটতি পৌঁছেছে ২৭,৫৫৪ কোটি টাকায়। এই বিশাল ঘাটতি পূরণ করতে ২০৪০ সাল পর্যন্ত সময় চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে চলতি ২০২৬ সালের প্রথমার্ধেই ব্যাংকটি ১,৬৬৮ কোটি টাকার পরিচালন লোকসান গুণতে বাধ্য হয়েছে। উপরন্তু, বর্তমান পর্ষদ ও চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণ ও সুশাসনের ঘাটতির অভিযোগ উঠায় সম্প্রতি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্গঠিত পর্ষদগুলোর সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT