1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাপানের রাজধানী টোকিওতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি জাপান শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার নুসরাত খান। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা।

প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ এবং দেশের উন্নয়নে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের অবদান পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকারের প্রশ্নে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মিঠু, উপদেষ্টা মোফাজ্জল হোসাইন ও দেলোয়ার হোসেন ডিউ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, যুগ্ম সম্পাদক হোসেন হায়দার, কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, রাজীব জামান, ওমর ফারুক রিপন, টুটুল ইব্রাহিম, অর্থবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম হেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন এবং যুব বিষয়ক সম্পাদক ইমরান আল ইমুসহ অন্যান্য নেতারা।

বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের চর্চা, উৎপাদনমুখী অর্থনীতির প্রসার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য প্রার্থনা করা হয়।

এ সময় জাপানের বিভিন্ন প্রিফেকচার ও জেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT