1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০১ Time View
চ্যানেল আইয়ের 'গান দিয়ে শুরু' স্টুডিওতে সরাসরি সংগীত পরিবেশন করছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।
চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

চ্যানেল আইয়ের জনপ্রিয় ও সরাসরি সম্প্রচারিত সংগীতালোখ্য অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’-তে গান পরিবেশন করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই অনুষ্ঠানে একক ও যৌথ পরিবেশনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়টির সংগীত বিভাগের শিক্ষক অনন্যা আচার্য্য, কানিজ খন্দকার মিতু ও আফরোজা রুপা। তাঁদের পাশাপাশি সরাসরি সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আক্কাস হোসেইন আকাশ।

নতুন ও প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পীদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে ‘গান দিয়ে শুরু’ দীর্ঘ দিন ধরে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। প্রাতিষ্ঠানিক বা একাডেমিক পর্যায়ে সংগীতচর্চায় যুক্ত শিক্ষক-শিক্ষার্থীদের এমন জাতীয় গণমাধ্যমে নিজেদের পরিবেশনা উপস্থাপনের সুযোগ তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে সাহায্য করে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পেশাদার সংগীতজগতের এমন চর্চা ও সরাসরি গণমাধ্যমের সংযোগ তরুণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগানোর পাশাপাশি তাঁদের শিল্পীসত্তা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT