1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ৭ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের

গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভেজাল মিশ্রিত হলুদ ও মরিচের গুঁড়া জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই ঘটনায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামে একটি হলুদ মিলে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র‌্যাব-১৩।

অভিযানে খালেক পাইকারের হলুদ মিল থেকে প্রায় ৬০ মণ ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পারভীন বেগমকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃত্রিম রং ও রাসায়নিক মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভেজাল পণ্য জব্দ ও ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT