1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ৭ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে লিওনেল মেসির ইনজুরি। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অধিনায়ক।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে নু স্টেডিয়ামে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বদলি হওয়ার আগে একটি ফ্রি কিক নেওয়ার পর তাকে অস্বস্তিতে দেখা যায় এবং তিনি বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হাত দেন। পরে নিজেই বদলির ইঙ্গিত দিলে মাতেও সিলভেত্তিকে মাঠে নামানো হয়।

মেসি মাঠ ছাড়ার পর সরাসরি টানেলের দিকে চলে যান। তবে তাকে তীব্র ব্যথায় ভুগতে দেখা যায়নি এবং মেডিকেল স্টাফদের তাৎক্ষণিক হস্তক্ষেপও দেখা যায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

ইন্টার মায়ামির কোচ গিলের্মো হয়োস জানান, এখনো কোনো মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি। তার ধারণা, মেসি ক্লান্তির কারণে মাঠ ছাড়তে পারেন। তিনি বলেন, কঠিন কন্ডিশনে ঝুঁকি এড়াতেই তাকে বদলি করা হয়েছে।

এদিকে মেসির চোটের প্রকৃত অবস্থা এখনো নিশ্চিত নয়। তবে আসন্ন বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ওই ম্যাচে মেসি দুটি অ্যাসিস্ট করেন এবং লুইস সুয়ারেজের হ্যাটট্রিকসহ ৬-৪ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT