1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার

সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল ঘোষণা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৩১ Time View

চলতি মাসের শেষভাগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েই স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে চার দিন আগেই সেখানে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

পাকিস্তান সিরিজের দলে সাকিবসহ সিনিয়র ক্রিকেটারদের রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘এই সংস্করণে আমাদের সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছি। এটা ভারসাম্যপূর্ণ স্কোয়াড। মুশফিক, মুমিনুল এবং সাকিব মিলে ২১৬ ম্যাচ খেলেছে; এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।’

১৬ সদস্যের দলে পাঁচজন পেসার রাখার কারণ জানিয়ে লিপু যোগ করেন, ‘তাসকিন শুধু দ্বিতীয় টেস্টে খেলবে। এই বিষয়টি বিবেচনায় রেখেই পাঁচজন পেসার নেওয়া হয়েছে।’

ক্রিকেটারদের নির্ধারিত সময়ের চারদিন আগে পাকিস্তানে যাওয়ার বিষয়ে নির্বাচকের মত, ‘পাকিস্তান কঠিন প্রতিপক্ষ। লাহোরে আমরা অনুশীলনের জন্য বেশি সময় পাব, এটা আমাদের জন্য ভালো। এছাড়া যেসব ক্রিকেটাররা এখন এ দলের সঙ্গে পাকিস্তানে রয়েছে, ওই কন্ডিশনে তাদের অভিজ্ঞতাও বেশ কাজে লাগবে।’

উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তান সফরের বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT