1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

নরসিংদী কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৩৬ Time View

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাঝে নরসিংদী কারাগারের অস্ত্র লুট ও বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা কারাগারটির ৬৮ জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।

নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা কারাগারে মোট ৭৬ জন কারারক্ষী রয়েছেন। ঘটনার দিন আটজন ছুটিতে ছিলেন। যারা দায়িত্বে ছিলেন, সেই ৬৮ জনের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৯ জুলাই বিকালে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা চালায়।

তারা কারাগারের বিভিন্ন অংশে অগ্নিসংযোগ করে এবং ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে দেয়। সেই সুযোগে কারাগারে থাকা নয় জঙ্গিসহ মোট ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। যেসব কয়েদি জেল ছেড়ে পালাতে চাননি, তাদের মারধরও করা হয়।

ওই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে কারাগার থেকে অস্ত্র-গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট করে হামলাকারীরা।

প্রাথমিকভাবে কারা কর্তৃপক্ষ ও রক্ষীরা প্রতিহত করার চেষ্টা করলেও অবস্থা বেগতিক দেখে তারা পিছু হটতে বাধ্য হন। এক পর্যায়ে তারা জীবন বাঁচাতে কয়েদিদের মধ্যে মিশে যান।

এ ঘটনায় আগেই জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT