1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শোচনীয় হারের পর অধিনায়ক বললেন ‘কখনো এমন হতেই পারে’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২১৫ Time View

যে উইকেটে শ্রীলংকার দুই ব্যাটার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস গড়েছেন জোড়া সেঞ্চুরির বিরল কীর্তি, সেখানে দুই ইনিংসেই চরম ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা।

সিলেট টেস্টে ৩২৮ রানের শোচনীয় হারের পর ভুল থেকে শিক্ষা নিয়ে চট্টগ্রামে পরের ম্যাচে ভালো খেলার ‘রুটিন’ প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ম্যাচসেরার পুরস্কার জেতা লংকান অধিনায়ক ধনঞ্জয়ার চোখ এখন সিরিজ জয়ে।

খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, কখনো কখনো এমনটা হতেই পারে বলছেন শান্ত। তবে ধনঞ্জয়া ও কামিন্দু যেভাবে ব্যাট করেছে তাতে কৃতিত্ব তাদের দিতেই হবে। আমাদের নতুন বলের বোলাররা শুরুটা ভালো করেছিল। তাদের নিয়ে আমি গর্বিত। উইকেট ভালো ছিল। আমাদের নতুন বলের ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে। যখন আমরা চট্টগ্রামে যাব, আমাদের একটি পরিকল্পনা থাকবে। সেই অনুযায়ী প্রস্তুতি নেব। পরের ম্যাচ জেতার জন্যই খেলব আমরা।

শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, দেশের বাইরে টেস্ট জয় ও নিজের পারফরম্যান্সে আমি খুবই খুশি। উইকেটে পেসারদের জন্য কিছু ছিল। ফেরার ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে কামিন্দু। সাত নম্বরের কাছ থেকে এমন কিছুই চেয়েছিলাম। চট্টগ্রামের উইকেট ও কন্ডিশন সম্পর্কে তেমন ধারণা নেই। সেখানে গিয়ে সব দেখে সিরিজ জয়ের প্রস্তুতি নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT