1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সিরিজে সমতা আনতে আজ মাঠে নামছে বাংলাদেশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২১৯ Time View

নতুন বছরে হার দিয়েই শুরু হয়েছে বাংলাদেশ দলের। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। টানা টি-টোয়েন্টির মাঝে থাকলেও নিজেদের সেরাটা দেখাতে পারেননি কেউই।

অনেক প্রাপ্তির ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার ৩ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়দের ব্যর্থতায় ব্যাকফুটে যাওয়া টাইগারদের পথ দেখিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ এবং নবাগত জাকের আলি অনিক। ম্যাচজুড়ে দাপটের সঙ্গে ব্যাট করায় হারলেও প্রশংসার জোয়ারে ভেসেছেন দুই টাইগার ব্যাটার।

প্রথম ম্যাচ হারের পর আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছেন টাইগাররা। আর এই ম্যাচে মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পর্ব এই সিরিজ। ম্যাচ জিততে আজ অবশ্য সব বিভাগকেই করে দেখাতে হবে দারুণ কিছু।

প্রথম ম্যাচে দুই ব্যাটারের কল্যাণে ঢাকা পড়ে যায় বোলারদের ব্যর্থতা। সিলেটের পিচে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা রান দেওয়ার মিছিলেই শামিল হয়েছিলেন। ১০-এর বেশি গড়ে রান তুলেছেন লংকান ব্যাটাররা। ২০৬ রানের পাহাড়সম টার্গেট সেদিন বাংলাদেশকে ছুড়ে দেয় চারিথ আসালাঙ্কার দল।

আবার রানপ্রসবা উইকেটে টপ অর্ডারের ব্যাটাররা একেবারেই রান করতে পারেননি। যে কারণে সিরিজ বাঁচাতে বড় ভূমিকা পালন করতে হবে ব্যাটারদের। বিপিএলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় থাকা তাওহিদ হৃদয় এবং লিটন দাসের দিকে থাকবে বাড়তি নজর। মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের অনিক নিজেদের দিনে কতটা ভয়ানক সেটা এরই মাঝে প্রকাশ পেয়েছে। এবার তাদের ম্যাচ জেতানোর পালা।

এদিকে ম্যাচের আগের দিন মঙ্গলবার দুই দলের ক্রিকেটারই কাটিয়েছেন বিশ্রামরত অবস্থায়। কোনো দলের ক্রিকেটারই অনুশীলন করেননি। সিরিজের দ্বিতীয় এই ম্যাচটি জিততে পারলে সমতায় চলে আসবে বাংলাদেশ দল। শান্তর দল অবশ্য মনে প্রাণে সেটিই চাইবে।

আগের দিনের মতো আজও রানের বন্যা দেখা যেতে পারে সিলেটে। হাই স্কোরিং উইকেটে বাংলাদেশের ব্যাটারদেরই প্রমাণ করার সুযোগ থাকছে বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT