1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

অভিষেক ইনিংসে যেসব রেকর্ড গড়লেন জাকের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২০ Time View

শ্রীলংকার দেওয়া ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানেই প্রথম তিন উইকেট হারায় বাংলাদেশ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, সে সময় টাইগারদের জয় অসম্ভবই মনে হচ্ছিল। স্বাগতিকরা শেষ পর্যন্ত দুর্দান্ত যে লড়াই করেছে তার মূল নায়ক জাকের আলি। তাকে সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ রিয়াদ। নিজের অভিষেক ইনিংসে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে তিন রেকর্ডে নিজের নাম বসিয়েছেন জাকের।

বাংলাদেশের টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি নিজের করে নিয়েছেন জাকের। ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলার পথে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি, যা বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ৫ ব্যাটার মেরেছিলেন ৫টি ছক্কা।

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আউট হওয়ার পর জাকের আলির স্ট্রাইক রেট ছিল সমান ২০০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৫০ পেরুনো ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৫.৯২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন আশরাফুল, যা সর্বোচ্চ।

পরের রেকর্ড অবশ্য পার্টনারশিপে। জাকের-মেহেদী ২৭ বলের ৬৫ রানের জুটিতে ওভারপ্রতি রান তুলেছেন ১৪.৪৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে জাকের আলির কাগজে কলমে অভিষেক হয়। যদিও সেটা এশিয়ান গেমসে, যেখানে অংশ নিয়েছিলেন সব দ্বিতীয় সারির দল। নিজ মাঠ সিলেটে জাকেরের বাংলাদেশের হয়ে ‘আসল’ অভিষেক হলো সোমবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT