1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

ট্রাক চাপায় স্কুলছাত্রীর মৃত্যু, বাবার আহাজারি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৩৭ Time View

নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃশা রানী (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভার বালুভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃশা রানী নাটোরের বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের চাপাপুকুর গ্রামের তাপস কুমারের মেয়ে ও কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল মান্নান জানান, সোমবার সকাল ৭টায় রানীনগরের ভাণ্ডার গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তৃশা তার বাবার মোটরসাইকেলে নিজ বাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা তাড়া করে আটক করেছে।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। আর ঘাতক ট্রাক আটক রয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT