1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ফ্রান্সের এমবাপ্পে হতে যাচ্ছেন রিয়ালের সবচেয়ে দামি ফুটবলার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ Time View

কয়েক মৌসুম ধরেই গুঞ্জন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এবার সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে।

মাদ্রিদের বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যদের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী পাঁচ মৌসুম থাকছেন এমবাপ্পে

সোমবার মার্কার এক প্রতিবেদনে জানা যায়, সপ্তাহ দুই আগেই এমবাপের সঙ্গে চুক্তির বিষয়টি শেষ করেছে রিয়াল। আর এই চুক্তিটা হয়েছে পাঁচ বছরের জন্য। অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী পাঁচটি মৌসুম খেলবেন এই ফরাসি। তবে মৌসুম শেষে পিএসজি ছাড়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে মার্কা।

প্রতিবেদনে তারা জানিয়েছে, গত জানুয়ারি থেকেই এমবাপ্পের সঙ্গে যোগাযোগ করে রিয়াল। এমবাপ্পের সম্মতি পাওয়ার পর তার সঙ্গে কথাবার্তা শুরু হয়। পিএসজিতে এতদিন যে বেতেন পেতেন রিয়ালে সেই বেতনই পাবেন এমবাপ্পে।

রিয়ালে মৌসুম প্রতি এমবাপ্পে বেতন হবে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো। তবে সাইনিং বোনাস ও অন্যান্য বোনাস সহ প্রায় ৫০ মিলিয়ন ইউরো আয় করবেন এই ফরাসি তারকা। সেক্ষেত্রে এই ফরাসি তারকাই হচ্ছেন রিয়ালের সবচেয়ে দামি ফুটবলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT