1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

অধ্যক্ষের অপসারণের ‌দাবিতে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৮ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের অনিয়ম, দূর্নীতির প্রতিবাদ ও তার দ্রুত অপসারণের দাবীতে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ফরিদপুর প্রেসক্লাব ‌ চত্বরে প্রতিবাদ সমাবেশ ‌ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ‌ উক্ত প্রতিষ্ঠানের ‌ ৭ম পর্বের শিক্ষার্থী জিসাদ রহমান এর সভাপতিত্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাস হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তীতে প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান,৫ম পর্বের শিক্ষার্থী হামিম প্রধান, রাহি সরকার, দ্বিতীয় পর্বের শিক্ষার্থী জীবন দাস, তৃতীয় পর্বের শিক্ষার্থী অহিদুল ইসলাম , প্রথম পর্বের শিক্ষার্থী তুরাগ আহনাফ প্রমূখ। এ সময়ে প্রতিষ্ঠানের ‌শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বলেন যে, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দূনীতি,ও স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দ্রুত বাস্তবায়ন পূর্বক যোগ্য নতুন অধ্যক্ষ নিয়োগের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT