1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ফরিদপুরে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ, পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা বন্যহাতি হত্যা ও মরদেহ গোপনের চেষ্টা দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে

অধিনায়কত্ব না পেয়ে মুখ খুললেন লিটন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

তামিম-সাকিব যুগের পর কে হবেন পরবর্তী অধিনায়ক, এমন আলাপে ওপরের দিকেই থাকত লিটন দাসের নাম। এমনকি বেশ কিছু ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে স্থায়ীভাবে যখন অধিনায়ক নির্বাচন করা হলো, তখন অধিনায়কের তালিকায় তার নামটা নেই। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হলেন তার চেয়ে বেশ সিনিয়র লিটন দাসকে টপকে।

তবে এই বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে নারাজ লিটন। তিনি এক বিবৃতিতে বলেন, এই বিষয়টা নিয়ে বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। দেখেন ভাইয়া এটা অতীত হয়ে গেছে এখন। এখন বিপিএলে আছি বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতোমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।

অধিনায়ক হওয়ার অভিপ্রায় ছিল কিনা, তা এখন বলাটা মুশকিল। লিটনের কথায় সে ইঙ্গিতটা আছে বেশ। তাকে প্রশ্ন করা হয়েছিল নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন কিনা। তার জবাবে লিটন বলেন, নাহ, কোনো কথা হয়নি।

আজকের ম্যাচের আগ পর্যন্ত এবারের বিপিএলে রান পেয়েছিলেন মোটে একদিন, তাও খেলেছিলেন চল্লিশোর্ধ্ব একটা ইনিংস। এর পর এবার তিনি খেললেন ৩১ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস।

নিজের ইনিংসটাকে কেমন দেখছেন, এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, মতামতের কিছু নেই। চেষ্টা করছি, অনুশীলন করছি— কীভাবে কামব্যাক করা যায়। এখনো আমার ব্যাটিংয়ে অনেক উন্নতির জায়গা আছে। সামনে আরও কাজ করতে হবে। দলকে ভালো একটা শুরু এনে দিতে পেরে খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT