1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

অভিজ্ঞতার প্রমাণ দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২২২ Time View

সিলেট স্ট্রাইকার্সকে টানা পঞ্চম হারের স্বাদ দিয়ে বিপিএলে গতকাল বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল।সিলেটকে ৪৯ রানে হারিয়েছে বরিশাল।  ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগে ব্যাট করে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় বরিশাল। শুরুতে ঝড়ো ফিফটি হাঁকান আহমেদ শেহজাদ। শেষ দিকে নেমে ঝড় তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও হাঁকিয়েছেন ফিফটি। মূলত এই দুজনের ব্যাটে চড়েই এত বিশাল সংগ্রহ পায় বরিশাল। জবাব দিতে নেমে সিলেট থেমেছে ১৩৭ রানের মাথাতেই।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সিলেটের অলরাউন্ডার বেনি হাওয়েল বলেন, আমি মনে করি যদি আমরা তাদের ১৬০ রানের মধ্যে এমনকি ১৭০ রানের মধ্যে আটকে রাখতে পারতাম তা হলে ব্যাপারটা বেশ ভালো হতো। দুর্ভাগ্যজনকভাবে আমরা বল হাতে সব কাজ সঠিকভাবে করতে পারিনি।

আমরা আগে ভালো বল করেছি, কিছু উইকেটও তুলেছি। তবে শেষ দিকে মনে হয় একটু বেশিই রান দিয়ে ফেলেছি এবং তারাও অনেক ভালো ব্যাটিং করেছে। রিয়াদ এই জায়গায় (ফিনিশিংয়ে) বিশেষজ্ঞ ব্যাটার। শেষ দিকে সে আমাদের অনেক ভুগিয়েছে। শেহজাদও বেশ ভালো ইনিংস খেলেছে। আমরা হয়তো দেখতে পারি, আমরা কী ভালো করেছি আর কী খারাপ। সেখান থেকে ভালোটা ধরে রাখতে পারি। তবে এটি হতাশাজনক।

পাঁচ ম্যাচে খেলে পাঁচটিতেই হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে সিলেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT