1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

কারাবন্দী বেগম খালেদা জিয়াসহ ফরিদপুরের সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

 বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ফরিদপুরের কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা ও মহানগর কৃষক দল,যুবদল, ছাএদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি এ্যাডঃ মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে আজ সোমবার বিকেল চারটায শহরের কাঠপট্টির বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পুনরায় আরম্ভস্থলে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা,ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাএদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ সভাপতি রফিকুল ইসলাম রনি, সহ সভাপতি অনিক খান জিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু,সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত পথ সভার বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT