1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ ১১ তলা বাসার ছাদ থেকে পড়ে নারী ডাক্তারের মৃত্যু

banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ Time View

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে পরে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক কন্যার সন্তান রেখে গেছেন। প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানায়, সোমবার সকালে তারা ডাক্তার ফিরোজা বেগমকে ওয়াসিত্ব তো টাওয়ার ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করতে দেখেন। হাঁটাহাঁটির এ পর্যায়ে তারা গৃহবধূ ডাক্তার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে লাস উদ্ধার করে। নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।

সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত আব্দুল গফফার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখতে পায়। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা ধরণা করা হচ্ছে। তবে সঠিক কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT