1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

বন্ধ ঘোষণা করা হয়েছে নাটোরের সব শিক্ষা প্রতিষ্ঠান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

নাটোরের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় সোমবার নাটোর জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী।

তিনি বলেন, নাটোর জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস একযোগে সোমবারের সব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো. শাহাদুজ্জামানও রাতে অপর এক পত্রে নাটোরের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নাটোরে আবহাওয়া অফিস নেই। তাই পার্শ্ববর্তী ঈশ্বরদী রাজশাহী ও নওগাঁর আবহাওয়া অফিস থেকে ৫০ কিলোমিটারের মধ্যে দেওয়া তথ্য অনুযায়ী রোববারের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫০ ডিগ্রি ছিল। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় সোমবার একদিনের জন্য ক্লাস স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT