1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ Time View

বিশ্বকাপের পর সাত ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি পাকিস্তান। অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান। প্রথম চার ম্যাচে টানা হারের পর পঞ্চমটিতে ৪২ রানের ব্যবধানে জিতেছেন সফরকারীরা। দুদলের পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জয় দিয়ে শেষ করলেন স্বাগতিক কিউইরা।

রোববার (২১ জানুয়ারি) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

১৩৫ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক নিউজিল্যান্ড। ৩০ রানের মধ্যে দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ফিন অ্যালেনকে বিদায় করেন জামান খান ও মোহাম্মাদ নাওয়াজ। দলীয় ৫৩ রানে তৃতীয় উইকেট হারানো কিউইরা ৭২ রানের মধ্যে হারিয়ে ফেলেন ৮ ব্যাটারকে। মার্ক চাপম্যান, উইল ইয়াং, টিম সেইফার্টরা এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। ব্যাটারদের ব্যর্থতায় ৯২ রানে গুটিয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস।

পাকিস্তানের হয়ে ২৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ইফতিখার আহমেদ। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ ২টি করে উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন হাসিবুল্লাহ খান। ওয়ানডে স্টাইলে দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সোধির বলে ১৩ রানে বিদায় নেন বাবর। রিজওয়ান ৩৮ বলে ৩৮ রানে ফেরেন ম্যাট হেনরির শিকার হয়ে।

ফখর জামান টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেন। ১৬ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। শেষ দিকে আব্বাস আফ্রিদি ২টি ছক্কায় ৬ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংস খেললে ১৩৪ রানের মামুলি সংগ্রহ পায় পাকিস্তান। কিউইদের হয়ে টিম সাউদি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ইশ সোধি প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT