1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

যেভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ ব্যবহার করবেন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। ভিউ ওয়ানস ভয়েস মেসেজগুলোও ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এন্ড এনক্রিপশনের সুবিধা পাবে।

এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ গ্রাহক একবার শুনে ফেললে তা আপনা-আপনি গায়েব হয়ে যাবে। ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ানস ফিচার যেভাবে কাজ করে, ভয়েস মেসেজেও সেভাবেই কাজ করবে।

ফিচারটি এমন পরিস্থিতির জন্য উপযোগী, যখন গ্রাহক কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করতে চায়। যেমন ক্রেডিটকার্ডের নম্বর, গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য, যা শুধু একবার শোনা উচিত। এর ফলে ভয়েস মেসেজটি গ্রাহকের অন্য কোনো ফোল্ডারে সেভ হয়ে থাকবে না।

ভিউ ওয়ানস ভয়েস মেসেজ ছবি ও ভিডিওয়ের মতো ‘ওয়ান টাইম’ আইকন দিয়ে চিহ্নিত করা হয়।

হোয়াটসঅ্যাপ বলেছে, ভিউ ওয়ানস ভয়েস মেসেজগুলোও ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এন্ড এনক্রিপশনের সুবিধা পাবে।
ভয়েস ওয়ানস ফিচার যেভাবে ব্যবহার করবেন

১. একটি পৃথক বা গ্রুপ চ্যাট খুলুন

২. মাইক্রোফোনে বাটনে চাপুন।

৩. রেকর্ডিং লক করতে সোয়াইপ আপ করুন ৷

৪. রেকর্ড বাটনটি ট্যাপ করুন এবং ধরে রাখুন ৷

৫. বাটনটি সবুজ হয়ে গেলে ভিউ ওয়ানস মোড চালু হবে।

৬. সেন্ড বাটনে ট্যাপ করুন।

৭. যদি গ্রাহকের ‘রিড মেসেজ’ অপশনটি চালু থাকে তা হলে ভয়েস মেসেজটি শোনা হলে চ্যাটের দুটি টিক চিহ্ন নীল হয়ে যাওয়ার মাধ্যমে বুঝতে পারবেন।

ভিউ ওয়ানস ভয়েস মেসেজ পাঠানোর সময় প্রতিবার এই অপশনটি নির্বাচন করতে হবে। আর ভয়েস মেসেজটি একবার চালু করলে তা আর পাওয়া যাবে না।

ভয়েস মেসেজ পাওয়ার পর ১৪ দিনের মধ্যে এটি চালু করতে হবে। এর পর মেসজটি স্বয়ংক্রিয়ভাবে চ্যাট থেকে মুছে যাবে। এছাড়া এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ ফরোয়ার্ড, সেভ, স্টার বা শেয়ার করা যাবে না।

ব্যাকআপের সময় খোলা হয়নি এমন ভয়েস মেসেজগুলো পুনরুদ্ধার করা যেতে পারে। তবে ভিউ ওয়ানস ছবি, ভয়েস বা ভিডিও মেসেজ একবার খোলা হলে এটি ব্যাকআপে অন্তর্ভুক্ত করা হবে না। ফলে কনটেন্টগুলো  পুনরুদ্ধার করা যায় না। আর এসব মিডিয়ার স্ক্রিনশটও নেওয়া যাবে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT