1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

শ্রীমঙ্গলে হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় শহরের নতুন বাজার এলাকায় মুন হোটেল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তিন ব্যক্তি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। পরদিন দুজন চেক আউট করে চলে যায়। পরে হোটেল বয় ওই কক্ষ তল্লাশি না করে ওই কক্ষের দরজা তালা মেরে দেন। সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কক্ষের তালা খুলে খাটের নিচে একজন পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান হোটেলের ম্যানেজার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন।

এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল মৌলভীবাজার থেকে এসে লাশের পরিচয় সনাক্তের জন্য হাতের আঙুলের চাপ নিলে লাশ পচনের কারণে আঙুলের চাপ ম্যাচ করেনি বলে জানা যায়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার তদন্তের স্বার্থে মৃত ব্যক্তির সঙ্গে থাকা দুজনের পরিচয় জানাতে অস্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ সময় তিনি আরও বলেন, লাশ পচনের কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যায় নাই, তবে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর ওই হোটেল থেকে একজন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT