1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশন বন্ধ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ Time View

মাইক্রোসফট ৩৬৫-এর ব্রাউজার এক্সটেনশন সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। বিনামূল্যে ব্যবহারযোগ্য এক্সটেনশনটি মাইক্রোসফট এজ ও গুগল ক্রোমের মতো ব্রাউজারগুলোয় ব্যবহার করা যেত। এ এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েব মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন চালাতে পারত। মাইক্রোসফটের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, ১৫ জানুয়ারির পর থেকে এক্সটেনশনটি আর কাজ করবে না। বর্তমানে ক্রোমে মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশনটির ব্যবহারকারীর সংখ্যা ৬০ লাখের অধিক। মাইক্রোসফট এজ ব্রাউজারে এক্সটেনশনটির ব্যবহারকারী ৪০ লাখেরও বেশি। নির্ধারিত সময়ের পর থেকে এক্সটেনশনটি আর সিকিউরিটি আপডেট, অন্যান্য আপডেট, টেকনিক্যাল সাপোর্ট পাবে না। যুক্তরাষ্ট্রের কোম্পানিটি আরও জানায়, এক্সটেনশনটি এজ ও ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে। এখন থেকে এজ ব্রাউজার ব্যবহারকারীরা সাইডবার থেকে সরাসরি মাইক্রোসফট ৩৬৫ ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT