1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে লিডের আশায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ Time View

তাইজুল ইসলামের স্পিনে লিড নেওয়ার আশায় বাংলাদেশ। সিলেট টেস্টে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ৫ উইকেটে ২৫৩ রান করে নিউজিল্যান্ড। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বুধবার ৮ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা।

৪৪ রান এগিয়ে থাকা বাংলাদেশ আগামীকাল বৃহস্পতিবার সকালে দ্রুত নিউজিল্যান্ডের দুই পেসার কাইল জেমিসন ও টিম সাউদিকে আউট করতে পারলে লিড পাবে টাইগাররা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৩১০ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩৭ রান করে করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ৪ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেন কাইল জেমিসন ও এজাজ প্যাটেল।

বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে আজ বুধবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় নিউজিল্যান্ড।

দলীয় ৯৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হেনরি নিকোলসকে ফেরান পেসার শরিফুল। দলীয় ১৬৪ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তাইজুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ৪১ রানে ফেরেন ড্যারেন মিচেল। দলীয় ১৭৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন টম বান্ডেল।

সেঞ্চুরির পর কেন উইলিয়ামসনকে ফেরালেন তাইজুলি ইসলাম। তার তৃতীয় শিকার হয়ে সাজঘরে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। তার আগে ২০৫ বলে ১১টি বাউন্ডিারির সাহায্যে ১০৪ রান করেন উইলিয়ামসন। ক্যারিয়ারের ৯৫তম টেস্টের ১৬৫তম ইনিংসে ২৯তম সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ১৬৫ ম্যাচে ১৩টি সেঞ্চুরি করেন তিনি।

৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২৫৩ রান। এরপর তাইজুল ইসলামের স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় কিইউরা। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান।

বাংলাদেশ থেকে এখনও ৪৪ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ৩০ ওভার বল করে ৮৯ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন তাইজুল। এছাড়া একটি করে উইকেট নেন তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান ও মুমিনুল হক। এক উইকেট নেন পেসার শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT