1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে ডাউল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড।

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View
 নিজস্ব প্রতিনিধ : গত ১০ তারিখ শুক্রবার ভোর রাতে ফরিদপুর গোয়ালচামোট খোদাবক্স রোডে অবস্থিত ছায়া ডাউল মিল ও নীলা ডাউল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আনুমানিক ভোর চারটার দিকে এই অগ্নিকাণ্ড সূত্রপাত হয়, ওই সময়ে শ্রমিকসহ সকল মানুষ ঘুমিয়ে ছিল । আশেপাশের মানুষের চিৎকারে সকলের ঘুম ভেঙে যায় এবং তারা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয় ।
ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ছায়া ডাউল মিলের অধিকাংশ এবং নীলা ডাউল মিলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। ছায়া ডাউল মিলের স্বত্বাধিকারী রমেন কুমার সাহার সাথে কথা বলে জানা যায়, তার মিলের সকল মেশিনপত্র এবং রক্ষিত ডালের বস্তার ডাল এবং সম্পূর্ণ ঘর আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় এবং তিনি আরো বলেন প্রায় কোটি টাকার সমপরিমাণ তার ক্ষতিসাধন হয়।
নীলা ডাউল মিলের স্বত্বাধিকারী সঞ্জীব কুমার সাহা বলেন তাহার অনেক মেশিনারিজ পুড়ে গিয়েছে এবং ডাল পুড়ে নষ্ট হয়ে গিয়েছে কমপক্ষে তাহার ৫০ লক্ষ টাকা পরিমাণ ক্ষতি সাধন হয়েছে। দমকল বাহিনী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। আগুনে পুড়ে দুইটি মিলের ব্যাপক ক্ষতি সাধন হলেও শ্রমিকদের শারীরিক কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT