1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৩২ Time View

মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আব্দুস সালাম (৫০) নামে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার দুপুরে উপজেলার চকগোবিন্দ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আব্দুস সালাম ওই গ্রামের মো. সানাউল্লাহর ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা যায়, সালাম তার বাড়ির পাশে দুপুর ১টার দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আজিম উদ্দিনের ছেলে মোজাম (৫০) পেছন দিক থেকে এসে ছুরি দিয়ে পিঠে আঘাত করতে থাকেন। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে মোজাম সেখান থেকে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT