1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

রামেকে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৩

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩২ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই গৃহিণী। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৮ জনের মৃত্যু হলো। বর্তমানে আরও ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম শেফালী খাতুন (৫৫)।তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। অপরজনের নাম সখিনা বেগম (৫৫)। তার গ্রামের বাড়ি নাটোরের লালপুরে।

শনিবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ডেঙ্গু পজিটিভ শেফালী খাতুনের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এই রোগী চারদিন ধরে জ্বরে ভুগছিলেন এবং সঙ্গে বমিও ছিল। তাকে গত ১ নভেম্বর রাত ৮টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া সখিনারও কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এই রোগী দুদিন ধরে জ্বরে ভুগছিলেন। সেই সঙ্গে বমি করছিলেন। অবস্থা বেগতিক হওয়ার পর তাকে গত ২ নভেম্বর রাত ১০টার দিকে রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু রোগীর অবস্থা সঙ্কটাপন্ন ছিল। শুক্রবার রাত ৩টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতাল সূত্র জানায়, এ নিয়ে হাসপাতালে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮ জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে আরও ১৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT