1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

চোরের কাণ্ড: মিটার চুরির পর ঝুলিয়ে রেখে যান বিকাশ নম্বর

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ Time View

প্রথমে রাতের অন্ধকারে বিদ্যুতের মিটার চুরি। পরে ওই স্থানে ঝুলিয়ে দেওয়া হয় একটি কাগজ। সেখানে লেখা থাকে ‘মিটার পাবে’। এর নিচে জুড়ে দেওয়া হয় মুঠোফোন নম্বর। পরে ওই নম্বরে বিকাশের মাধ্যমে চাহিদামতো টাকা পাঠানো হলে চুরি হওয়া মিটারটি আবার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

কুমিল্লা বুড়িচং উপজেলায় ভারেল্লা ইউনিয়ন পল্লী বিদ্যুতের শিল্প মিটার চুরি করে এভাবে চাঁদা আদায় করছে সংঘবদ্ধ একটি চক্র।

মিটার ফেরত পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। অনেকে আবার নিয়মিত চাঁদা দিয়ে মিটার চুরির হাত থেকে রক্ষা পেয়েছেন।

কুমিল্লা বুড়িচং উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের হিসাব অনুযায়ী, গত এক মাসে ১৫ থেকে ২০ জন গ্রাহকের মিটার চুরি হয়েছে। পরে মিটারের মালিক ওই নম্বরগুলোতে যোগাযোগ করে টাকা দিয়ে আবার মিটার ফেরত পেয়েছেন।

সোমবার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমিন  এক চোরকে চারটি মিটারসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি খন্দকার হাসনাত।

এ বিষয়ে বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক জানান, বাড়ির বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা শুনেছি। চুরি হওয়া তিনটি মিটারের স্থানেই বিকাশ নম্বর ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ক্ষতিগ্রস্ত মিটারের মালিকরা সকালে থানায় লিখিত অভিযোগ করেন। পরে মাঠে নামে পুলিশ।

ভুক্তভোগী জাকির হোসেন বলেন, মিটার চুরির পর সেখানে একটি কাগজ পেয়েছিলাম। সেখানে ‘মিটার পাবে’ লেখা ছিল। পরে আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিই। তবে এ খবর পেয়ে দুর্বৃত্তরা আমাকে মুঠোফোনে হুমকি দেয়। পরে ক্ষতির ভয়ে ছয় হাজার টাকা দিয়ে মিটার ফেরত নিয়েছি।’

একই ইউনিয়নের ভারেল্লাহ গ্রামের আরও তিন গ্রাহক এভাবে টাকা দিয়ে চুরি হওয়া মিটার ফেরত পেয়েছেন বলে তিনি দাবি করেন জাকির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT