1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুর জেলা যুব মহিলা লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ Time View

 ফরিদপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে সংগঠনের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবীর সভাপতিত্বে আজ বুধবার বেলা সাড়ে বারোটায় এক মত বিনিমষ সভা অনুষ্ঠিত হয় ‌ জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ধুলদি গেইটস্থ বাস ভবনে সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বারদের সাথে আওয়ামী লীগের ১৪ বছরের উন্নয়ন শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বিশেষ অতিথি ছিলেন শামীম হকের সহধর্মিণী মিসেস রুমানা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সহধর্মিণী রেহেনা পারভীন, পৌর মেয়র অমিতাভ বোসের সহধর্মিণী শ্রাবন্তী বোসসহ সদর উপজেলাধীন ইউনিয়ন সমূহের সংরক্ষিত মহিলা মেম্বার বৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন যে, বিএনপি ইস্যুবিহীন আন্দোলন সংগ্রামের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বিদেশীদের কাছে দেশ সম্পর্কে মিথ্যাচার করছেন। আমেরিকা বাংলাদেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ ভিসা নীতিকে তোঁয়াক্কা করে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভিসা নীতি কোন প্রভাব ফেলবে না। বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার মেট্রোরেল, পদ্মা সেতু, কর্নফুলী ট্যানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT