1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

সাকিব-তামিম ‘দ্বন্দ্ব’ মিটমাটে বিসিবিতে মাশরাফি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ Time View

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে চরম নাটকীয়তা চলছে। অথচ বুধবারই টাইগারদের ভারত যাওয়ার কথা রয়েছে। এখনও দল ঘোষণাই করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার দুপুরে দল ঘোষণা করার কথা ছিল। শোনা যাচ্ছে সাকিব-তামিম দ্বন্দ্বে নির্বাচকরা দল ঘোষণা নিয়ে বিপাকে পড়েছেন। এমতাবস্থায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দারস্থ হয়েছে বিসিবি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মাশরাফিকে বিসিবিতে প্রবেশ করতে দেখা গেছে। সাকিব-তামিম দুজনের সঙ্গেই মাশরাফির ভালো সম্পর্ক। দুজনই তাকে শ্রদ্ধার চোখে দেখেন।

জানা গেছে, মাশরাফি বিসিবিতে প্রবেশ করার কিছুক্ষণ পরই সেখানে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সাকিব তামিম ইস্যু মিটমাট করতেই মাশরাফির দারস্থ হয়েছে বিসিবি।

বিসিবি ভবনে মাশরাফি প্রবেশ করার পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। জানা গেছে, কিছুক্ষণ পর মাশরাফির সঙ্গে বৈঠক করবেন পাপন।

সাকিব-তামিমের মধ্যে দূরত্বের কথা ক্রিকেটসংশ্লিষ্ট সবারই কম বেশি জানার কথা। এবার দ্বন্দ্বের সূত্রপাত তামিমের বক্তব্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর চোটের অস্বস্তির কথা জানিয়েছিলেন তামিম। যার কারণে শেষ ম্যাচে বিসিবি তাকে বিশ্রামে দেয়। তামিম জানিয়ে দেন, বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টি খেলতে চান দেশসেরা এই ওপেনার। তিনি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বিষয়টি মাথায় রাখতে নির্বাচকদের আহ্বান জানান।

তামিমের এই কথায় আপত্তি তোলেন সাকিব। অর্ধফিক কিংবা আনফিট কাউকে দলের রাখার পক্ষে না। তার সঙ্গে নাকি সুর মিলিয়েছেন কোচ হাথুরুসিংহেও।

সোমবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম মতো অভিজ্ঞ কেউও।

তামিমের চাওয়া মানা হলে বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়কত্ব ছাড়ার কথাও জানিয়ে দেন।

এরপর গতকাল রাতে পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পৌনে এক ঘণ্টার সেই বৈঠক শেষে তারা বেরিয়ে গেলেও সিদ্ধান্তের বিষয়ে কিছু জানা যায়নি। গত রাতে মাশরাফিও নাকি বিসিবি প্রধানের বাসায় গিয়েছিলেন।

তামিমকে স্কোয়াডে রেখে সাকিবের অধিনায়কত্ব ছাড়ার হুমকি বেশ ভোগাচ্ছে বিসিবিকে। এমতাবস্থায় দুজনেরই কাছের মানুষ মাশরাফি কি পারবেন সাকিব-তামিমের দ্বন্দ্ব দূর করতে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT