1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

দেড় লাখ টাকা দিতে হলো ছিনতাইকারীদের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ Time View

সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাইকারীর কবল থেকে উদ্ধার করতে কক্সবাজারের পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন মালিক মো. আজিম।

অভিযোগের পর গাড়ি উদ্ধারে ছিনতাইকারীদের কললিস্ট বের করার নামে ১০ হাজার টাকা ঘুস নেন দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক। এরপর থেকে তিনি আর ভুক্তভোগীর ফোন ধরেননি। পরে বাধ্য হয়ে দেড় লাখ টাকার বিনিময়ে ছিনতাইকারীদের কাছ থেকে অটোরিকশাটি উদ্ধার করেন আজিম।

যদিও অভিযোগ অস্বীকার করে নানাভাবে অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন বলে দাবি এসআই নাজমুলের।

অভিযোগ সূত্রে জানা যায়, আজিমের কাছ থেকে অটোরিকশাটি ভাড়া নিয়ে চালান রবিউল আলম নামের এক চালক। রবিউল ২৯ আগস্ট অটোরিকশা নিয়ে চট্টগ্রাম থেকে পেকুয়া আসার পথে আনোয়ারার বরুমছড়া এলাকায় পৌঁছালে সংকেত দেন তিন যাত্রী। পরে রবিউল তাদের নিয়ে কিছু দূর যেতেই হাতমুখ বেঁধে অটোরিকশাটি ছিনিয়ে নেন যাত্রীবেশী ব্যক্তিরা। তিন দিন পর খোঁজ মেলে রবিউল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছিনতাইকারীরা আজিমের মোবাইল ফোনে কল দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। এমনকি টাকা আদায় করতে ছিনতাইকারীরা তাকে বিকাশ নম্বরও দেন। এ ঘটনায় আজিম পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করেন এসআই নাজমুল। অভিযোগ পাওয়ার শুরুতে অটোরিকশা উদ্ধারে তাকে এসআই নাজমুল ঘুসের জন্য চাপ দেন বলে অভিযোগ আজিমের। তিনি বলেন, এসআই নাজমুল প্রথমে অভিযোগ হাতে নিয়ে দুই হাজার টাকা নেন। একদিন পর ছিনতাইকারীর কল লিস্ট বের করতে হবে বলে আবারও দশ হাজার টাকা দাবি করেন। আমি তখন তাকে ৮ হাজার টাকা দিয়েছি। বাকি দুই হাজার টাকা পরে দেওয়ার কথা ছিল। আমি তার পেছনে ঘুরতে ঘুরতে হতাশ হয়েছি। ছিনতাইকারীরা আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে টাকা দাবি করার বিষয়টি জানাতে শতবার ফোন দিয়েছি। কিন্তু তিনি ধরেননি। অথচ ঘুস নেওয়ার আগ পর্যন্ত তিনি নিজেই ফোন দিয়েছেন। অবশেষে পুলিশের আশা ছেড়ে ছিনতাইকারীদের দেড় লাখ টাকা দিয়ে অটোরিকশাটি উদ্ধার করি।

অভিযোগ বিষয়ে এসআই নাজমুল বলেন, তার অটোরিকশাটি যে টাকা দিয়ে উদ্ধার করেছেন, সেটা আপনার কাছ থেকে এখন জানলাম। আমি আজিমের কাছে কোনো টাকা নিয়নি। বরং অটোরিকশাটি উদ্ধারে ছিনতাইকারীদের লোকেশন বের করে চট্টগ্রামের বিভিন্ন থানায় যোগাযোগ করেছি। এক সপ্তাহ ধরে আজিম আমার ফোন ধরছেন না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT