1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

‘ড. ইউনূস কীভাবে শান্তিতে নোবেল পেলেন?’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৬ Time View

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, ড. ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কীভাবে সেটি বোধগম্য নয়। কেননা, তিনি একজন অর্থনীতিবিদ। তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করেছেন। তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দিলে সেটি যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি পেলেন শান্তিতে নোবেল। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পরার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার কী অবদান তা বোধগম্য নয়।

বুধবার রাতে রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আওতায় ও স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, ড. ইউনূস অবশ্যই সম্মানিত ব্যক্তি। কিন্তু যারা স্বাধীনতাবিরোধী তারাই এটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছে। যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনের আগে নানাভাবে ষড়যন্ত্র করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমরা একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে ভোটদের উৎসাহিত করব।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সহসভাপতি আব্দুর রহিম পাকন, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লুসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT