1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ঘুস না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ Time View

ঘুস না দেওয়ায় এক সপ্তাহ ধরে এক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ফখর উদ্দিনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার মুরাদপুর গ্রামে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ (পবিস)-এর জিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা বলেন, এক মাস আগে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে বাসায় বিদ্যুৎ সংযোগ পাই। এক মাস পর হঠাৎ গত সপ্তাহে নাচোল পবিসের লোকজন আমার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমি নাচোল পবিসের ডিজিএম ফখর উদ্দিনের কাছে বাড়ির সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে চাইলে তিনি আমাকে বলেন, তুমি অবৈধভাবে সংযোগ নিয়েছ, তাই ঘুস না দিলে সংযোগ পাবে না।

আমি ডিজিএমকে ঘুস দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে তার অফিস থেকে বের করে দেন। পরে পরিত্রাণ পাওয়ার আশায় চাঁপাইনবাবগঞ্জ পবিসের জিএম বরাবর লিখিত অভিযোগ দিই।

এ বিষয়ে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফখর উদ্দিন বলেন, গোলাম মোস্তফা অবৈধভাবে সংযোগ নিয়েছিল। তা ছাড়া অন্যের জমির ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়ায় গোলাম মোস্তফার বিরুদ্ধে অফিসে অভিযোগ দিয়েছে এক জমির মালিক।

কিন্তু গোলাম মোস্তফাকে প্রথমে অবৈধ সংযোগ তো আপনারাই দিয়েছিলেন— এমন প্রশ্নের জবাবে ডিজিএম বলেন, আমার অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও লাইনম্যানের কারণে এমনটি হয়েছে। তবে গোলাম মোস্তফার কাছে ঘুস চাওয়ার বিষয়টি সত্য নয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যৎ সমিতির জিএম ছানোয়ার হোসেন যুগান্তরকে বলেন, গোলাম মোস্তফার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT