1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

স্ত্রীর রগকাটা লাশ উদ্ধার, স্বামী ও বান্ধবী পলাতক

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ Time View

টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া বটতলা এলাকার একটি ভবন থেকে খাদিজা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে হেলাল মিয়ার ছয়তলা বাসার তৃতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত খাদিজা কালিহাতী উপজেলার দুর্গাপুরের নুরুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, রাশেদুলকে গোপনে বিয়ে করেছিলেন খাদিজা। তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ওই ফ্ল্যাটেই থাকতেন নিপা নামে খাদিজার এক বান্ধবী। তবে খাদিজার মৃত্যুর পর থেকে রাশেদুল ও নিপার কোনো খোঁজ নেই।

পাশের কক্ষের নার্গিস বেগম বলেন, নিহত খাদিজা বেগম ও তার স্বামী রাশেদুল ইসলাম এখানে ভাড়া থাকতেন। সর্বশেষ গত বৃহস্পতিবার খাদিজার সঙ্গে কথা বলে আমি গ্রামের বাড়ি চলে যাই। বাসার প্রধান ফটক খোলা থাকায় বাসার মালিক আমাকে ফোন করে বিষয়টি জানতে চান। পরে আমি বাসার মালিক হেলাল মিয়াকে খাদিজা ও তার স্বামী এবং খাদিজার ভাড়াটিয়া নিপার সঙ্গে যোগাযোগ করতে বলি।

তিনি আরও বলেন, বাসার মালিক পরে খাদিজার কক্ষের সামনে গিয়ে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

তিনি জানান, কয়েক দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

খাদিজার ভাই ইমাম আলী বলেন, আমার বোনকে তার আগের স্বামীর কাছ থেকে প্রায় পাঁচ বছর আগে বিচ্ছেদ করানো হয়। সে কিছু দিন ধরে টাঙ্গাইল আদালতে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করত। কোনো ছেলের সঙ্গে বিয়ে বা সম্পর্ক হয়েছিল কিনা, সেটি আমার জানা নেই।

সদর থানার ওসি আবু ছালাম মিয়া জানান, খবর পাওয়ার পর খাদিজার লাশ উদ্ধার করা হয়েছে। তার পায়ের দুই রগ কাটা। এ ছাড়া তার মুখে কাপড় পেঁচানো এবং বালিশের চাপ দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার পায়ের রগ কেটে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT